আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রয়াস
SAFE Society একটি সমাজ পুনর্গঠনমূলক ও সঞ্চয়ী কার্যক্রমভিত্তিক সংগঠন, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সর্বোপরি একটি টেকসই, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন পথচলা। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি স্বাবলম্বী ভবিষ্যৎ গঠন করা সম্ভব।
একটি আদর্শ ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণে আমরা যে ৬টি স্তম্ভে কাজ করছি
সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অবক্ষয়ের বিপরীতে সচেতনতা ও সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা।
ব্যক্তিগত আর্থিক সুরক্ষা এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য নিয়মিত সঞ্চয় ও যৌথ বিনিয়োগ কার্যক্রম পরিচালনা।
একটি পৃথক সাদাকাহ তহবিল গঠন করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান ও স্বাবলম্বীকরণ।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা তৈরি।
সমাজে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, এবং সচেতন রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে কাজ করা।
ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্থ করা।
সদস্যদের আমানত সুরক্ষিত রেখে লাভজনক ও সম্পূর্ণ হালাল প্রজেক্টে বিনিয়োগ
সদস্যদের সম্মিলিত সঞ্চয় থেকে লাভজনক ও ঝুঁকিমুক্ত ব্যবসায়িক প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে।
আমানতের অংশ থেকে দীর্ঘমেয়াদী আয়ের উদ্দেশ্যে অন্য একটি প্রতিশ্রুতিশীল খাতে যৌথ বিনিয়োগ।
ইতিমধ্যে আমরা ৭টি স্থানে সফলভাবে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কাছে সাদাকাহ পৌঁছে দিয়েছি
০১-০১-২০২৫ থেকে বকেয়া মাস হিসাব করে আপনার প্রাথমিক জমা নিজেই বের করুন
সংগঠনের স্বচ্ছতা ও প্রতিটি সদস্যের অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট ১৭টি নিয়মাবলী
যিনি সমিতির শেয়ার কিনবেন বা সদস্য হিসেবে যুক্ত হবেন।
সদস্যের সঞ্চয়ের unit। একজন ব্যক্তি একাধিক শেয়ার নিতে পারবেন।
যিনি এক বা একাধিক শেয়ারের প্রকৃত মালিক।
একটি টেকসই, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আমাদের এই প্রচেষ্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি।