পহেলা জানুয়ারি ২০২৫ থেকে যাত্রা শুরু

“Building Our Future”

আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রয়াস

SAFE Society একটি সমাজ পুনর্গঠনমূলক ও সঞ্চয়ী কার্যক্রমভিত্তিক সংগঠন, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে।

১০ লাখ টাকা
২টি সফল ব্যবসায়িক খাতে ইনভেস্টমেন্ট
৭ প্রজেক্ট
সাদাকাহ ফান্ডের মাধ্যমে মানবিক সহায়তা
১০০% হালাল
স্বচ্ছতা ও অডিটভিত্তিক নিয়ন্ত্রিত আমানত
পরিচিতি

SAFE Society সম্পর্কে

সর্বোপরি একটি টেকসই, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন পথচলা। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি স্বাবলম্বী ভবিষ্যৎ গঠন করা সম্ভব।

— SAFE Society পরিচালনা পর্ষদ
আমাদের লক্ষ্য

মূল ৬টি উদ্দেশ্য

একটি আদর্শ ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণে আমরা যে ৬টি স্তম্ভে কাজ করছি

01

সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও নৈতিকতার উন্নয়ন

সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অবক্ষয়ের বিপরীতে সচেতনতা ও সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা।

02

সঞ্চয়ী ও ব্যবসায়িক কার্যক্রম

ব্যক্তিগত আর্থিক সুরক্ষা এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য নিয়মিত সঞ্চয় ও যৌথ বিনিয়োগ কার্যক্রম পরিচালনা।

03

দারিদ্র্য দূরীকরণ ও সাদাকাহ ফান্ড

একটি পৃথক সাদাকাহ তহবিল গঠন করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান ও স্বাবলম্বীকরণ।

04

পরিবেশ সংরক্ষণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা তৈরি।

05

ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা

সমাজে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, এবং সচেতন রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে কাজ করা।

06

আত্মপর্যালোচনা ও ব্যক্তিগত উন্নয়ন

ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্থ করা।

ইনভেস্টমেন্ট

আমাদের ব্যবসায়িক ইনভেস্টমেন্ট

সদস্যদের আমানত সুরক্ষিত রেখে লাভজনক ও সম্পূর্ণ হালাল প্রজেক্টে বিনিয়োগ

প্রজেক্ট ০০০১

প্রথম ব্যবসায়িক বিনিয়োগ

সদস্যদের সম্মিলিত সঞ্চয় থেকে লাভজনক ও ঝুঁকিমুক্ত ব্যবসায়িক প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে।

বিনিয়োগের পরিমাণ: ৳ 5,00,000/-
প্রজেক্ট ০০০২

দ্বিতীয় ব্যবসায়িক বিনিয়োগ

আমানতের অংশ থেকে দীর্ঘমেয়াদী আয়ের উদ্দেশ্যে অন্য একটি প্রতিশ্রুতিশীল খাতে যৌথ বিনিয়োগ।

বিনিয়োগের পরিমাণ: ৳ 5,00,000/-
মোট বিনিয়োগ: ১০,০০,০০০ (দশ লাখ) টাকা | সমস্ত লাভ এবং ক্ষতি সমস্ত শেয়ারহোল্ডারদের মধ্যে আনুপাতিকভাবে বিতরণ করা হয়।
মানবকল্যাণ

সাদাকাহ তহবিলের কার্যক্রম

ইতিমধ্যে আমরা ৭টি স্থানে সফলভাবে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কাছে সাদাকাহ পৌঁছে দিয়েছি

Sadakah Distribution
প্রকল্প ০১

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় চাচাকে অটোরিকশা ক্রয় বাবদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
প্রকল্প ০২

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় বোনকে সেলাই মেশিন ক্রয় ও আনুষঙ্গিক খরচ বাবদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
প্রকল্প ০৩

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার অসুস্থতার চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
প্রকল্প ০৪

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার অসুস্থতার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
প্রকল্প ০৫

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় মায়ের আহাজারিতে তাঁর ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
প্রকল্প ০৬

স্বাবলম্বীকরণ উদ্যোগ

গাজীপুরে এক অসহায় বৃদ্ধা মহিলার ভাঙা ঘর মেরামত বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

Sadakah Distribution
Project 07

স্বাবলম্বীকরণ উদ্যোগ

এক অসহায় বোনকে সেলাই মেশিন ক্রয় বাবদ ১৩ হাজার টাকা প্রদান করা হয়।

* প্রতিটি শেয়ারের বিপরীত থেকে প্রতি মাসে ১০০ টাকা সরাসরি সাদাকাহ ফান্ডের জন্য সংগ্রহ করা হয়।
স্মার্ট ক্যালকুলেটর

সঞ্চয়ী যুক্ত হওয়ার হিসাব

০১-০১-২০২৫ থেকে বকেয়া মাস হিসাব করে আপনার প্রাথমিক জমা নিজেই বের করুন

ফরম বাবদ ১০০ টাকা অন্তর্ভুক্ত থাকবে।
মোট প্রাথমিক প্রদানযোগ্য অর্থ:
৳ 13,300/-
শেয়ার মূল্য জমা: 13,200 BDT
সদস্য পদ ফরম ফি: 100 BDT
পরবর্তী মাসিক কিস্তি: 2,200 BDT/month
নীতিমালা

সঞ্চয়ী ও ব্যবসায়িক কার্যক্রমের নিয়ম ও শর্তাবলী

সংগঠনের স্বচ্ছতা ও প্রতিটি সদস্যের অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট ১৭টি নিয়মাবলী

১. সঞ্চয় ও শেয়ার মূল্য

  • 01. সঞ্চয় কার্যক্রম শুরু হইবে ০১-০১-২০২৫.
  • 02. সদস্য পদ ফরম বাবদ ফি ১০০ টাকা.
  • 03. প্রতি শেয়ার এর মূল্য ধার্য্য করা হলো ১,১০০ (এক হাজার) টাকা.
  • 04. যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মোট শেয়ারের ন্যূনতম ৭০% প্রতিনিধিত্বকারী সম্মতি নিতে হবে।
  • 05. প্রতি শেয়ার এর বিপরীতে দান/সাদাকাহ বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
  • 06. শেয়ারের মূল্য প্রতি মাসের ২০ তারিখেরমধ্যে জমা করতে হবে। অন্যথায় ৫% জরিমানা জনকল্যাণমূলক ফান্ডে দান হিসেবে জমা হবে।

২. উত্তোলন ও নতুন সদস্য

  • 07. সঞ্চয় থেকে সর্বোচ্চ ৫০% উত্তোলন করা যাবে এবং এই অর্থ সর্বোচ্চ ২/৩ মাসের মধ্যে ফেরত দিতে হবে।
  • 08. একজন সদস্য বছরে সর্বোচ্চ ২ বার সঞ্চয় উত্তোলন করতে পারবেন।
  • 09. সদস্যপদ বাতিল করলে ১-২ মাসের মধ্যে সঞ্চয় ফেরত দেয়া হবে (বিনিয়োগকৃত টাকা থাকলে রিটার্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে)।
  • 10. ফরম পূরণ করে যেকোনো সময় সঞ্চয়ী কার্যক্রমে যুক্ত হওয়া যাবে।
  • 11. যুক্ত হওয়ার সময় ০১-০১-২০২৫ থেকে অদ্যাবধি সকল বকেয়া শেয়ার মূল্য একসঙ্গে পরিশোধ করতে পারবেন, অথবা বর্তমান মাসের শেয়ার মূল্যসহ পূর্ববর্তী ১/২ মাসের বকেয়া পরিশোধ করতে পারবেন, অথবা শুধুমাত্র বর্তমান মাসের শেয়ার মূল্য পরিশোধ করে শুরু করতে পারবেন। সদস্য তার সুবিধামতো যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারবেন।

৩. ব্যবসা ও ব্যাংক হিসাব

  • 12. ব্যবসায়ীক কার্যক্রমের লাভ-লস সকল শেয়ারের উপর সমান ভাবে বণ্টন করা হবে।
  • 13. অবশ্যই প্রত্যেক সদস্যের আয় ১০০% হালাল.
  • 14. অনৈতিক/দেশবিরোধী/ধর্ম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত থাকলে বা টানা ৩ মাস সঞ্চয় না দিলে সদস্যপদ বাতিল হবে।
  • 15. থাকবে, ৪ জনের যৌথ ব্যাংক একাউন্টযেখানে সর্বনিম্ন ৩ জনের স্বাক্ষরে টাকা তোলা যাবে।
  • 17. সফটওয়্যার লেনদেন এন্ট্রি ও প্রতি ৬ মাস পর অভ্যন্তরীণ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।

দ্ব্যর্থতা নিরসন (সংজ্ঞা)

ব্যক্তি

যিনি সমিতির শেয়ার কিনবেন বা সদস্য হিসেবে যুক্ত হবেন।

শেয়ার

সদস্যের সঞ্চয়ের unit। একজন ব্যক্তি একাধিক শেয়ার নিতে পারবেন।

শেয়ারধারী

যিনি এক বা একাধিক শেয়ারের প্রকৃত মালিক।

ভবিষ্যৎ বিনির্মাণে আপনিও যুক্ত হন

একটি টেকসই, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আমাদের এই প্রচেষ্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি।